দিনদুপুরে বাসায় ঢুকে 'ব্লগার' হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্র চ্যাটার্জি। ছবি : সংগৃহীত
নীলাদ্র চ্যাটার্জি। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ানে আজ শুক্রবার বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায় (৪০) নামে এক ব্যক্তিকে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত নীলাদ্রি ব্লগ ও ফেসবুকে ‘নিলয় নীল’ ছদ্মনামে লেখালেখি করতেন।
নীলাদ্রি হত্যার বিষয়ে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘নিলয় (নীলাদ্রি) গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।’
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, গোড়ানের একটি বাড়ির পাঁচতলার বাসায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন নীলাদ্রি। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে নীলাদ্রিকে আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে যুবকেরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নীলাদ্রি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তিনি ব্লগে লেখালেখি করতেন বলে তাঁরা শুনেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মাহবুবুর রহমান বলেন, নীলাদ্রিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় তাঁর স্ত্রী বারান্দায় গিয়ে ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি।
এর আগেও দেশে বেশ কয়েকজনকে ব্লগারকে হত্যা করা হয়। গত কয়েক বছরে ব্লগার অভিজিৎ রায়, রাজিব হায়দার ওরফে শোভন, অনন্ত বিজয় দাশ ও ফেসবুকে লেখালেখি করা ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ব্লগার আসিফ মহিউদ্দিনকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। 

আরও জানতে পড়ুন :-