বাসি মাংস বিক্রি করায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতীতে বাসি মাংস বিক্রির দায়ে নবী হোসেন (৩০) নামের এক মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন আজ শনিবার সকালে এ নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে ঝিনাইগাতীর কয়েকজন মাংস ব্যবসায়ী পচা-বাসি মাংস বিক্রি করে আসছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত আজ সকাল সাড়ে ১০টার দিকে বাজারে অভিযান চালান। এ সময় আদালত ২০১১ সালের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ১১ ধারায় পচা-বাসি মাংস বিক্রির দায়ে নবী হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানালেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।