বাসে আগুন দিতে গিয়ে গণপিটুনির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান এলাকায় আজ মঙ্গলবার বিকেলে শিখর পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে (২৬) স্থানীয় লোকজন পিটুনি দিয়েছেন। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসিরউদ্দিন সরকার প্রথম আলোকে জানান, মিরপুরগামী শিখর পরিবহনের বাসটি যাত্রাবাড়ী থেকে গুলিস্তান আসার পর বঙ্গবন্ধু স্কয়ারের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় আতঙ্কে বাসের যাত্রীরা নেমে পড়েন। তবে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস আসার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।