বাসে গণধর্ষণের ঘটনায় চালক চান্দু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসে পোশাক কারখানার শ্রমিককে গণধর্ষণের ঘটনায় পলাতক বাসচালক চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর গতকাল বুধবার রাতে সোনারগাঁ থানা–পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে গণধর্ষণের এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
১১ মে রাতে রূপগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী ফকির ফ্যাশন পোশাক কারখানায় কাজ শেষে রাতে ওই কারখানার ভাড়া করা বাসে বাড়ি ফেরার পথে বাসের চালকসহ চারজন তাঁকে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন পরদিন সকালে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় বাসচালক চান্দু মিয়াসহ চারজনের নামে মামলা করেন।