বাসে চকলেট খেয়ে অচেতন, খোয়া গেল ৫৮ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হকারদের দেওয়া চকলেট খেয়ে হবিগঞ্জের এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারী। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের কাছ থেকে ৫৮ হাজার টাকা নিয়ে গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
গতকাল দুপুরে হাইওয়ে পুলিশ আজিজুর রহমান (৫৫) নামের ওই ব্যবসায়ী ও তাঁর কর্মচারী কবির মিয়াকে (৪৫) অচেতন অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁরা হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নোমান মিয়া বলেন, তাঁদের বেশ কয়েক দিন চিকিৎসা দিতে হবে।