বাসে চাঁদাবাজি, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে চাঁদাবাজি করার সময় গতকাল সোমবার এক তরুণকে আটক করেছে পুলিশ। তরুণের নাম জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার নির্দেশে জসীম উদ্দিন চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ উঠেছে।
জসীম গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে চলাচলকারী বিআরটিসির দোতলা বাস থেকে চাঁদা তুলছিলেন। প্রতিটি দোতলা বাস থেকে ২০০ টাকা করে নিচ্ছিলেন তিনি। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকারের নির্দেশে তিনি বাস থেকে চাঁদা তুলছিলেন।
অভিযোগ অস্বীকার করে আশফিক বলেন, ‘ওকে (জসীম) আমি চিনি। কিন্তু ওকে কোনো রকম চাঁদাবাজির নির্দেশ দিইনি।’