বাসে ডাকাতি, চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াই গ্রামে গত বৃহস্পতিবার রাতে চার ডাকাতকে আটক করেছে গ্রামবাসী। পরে তাঁদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ডাকাতেরা হলেন পাবনার সাথিয়া উপজেলার আফতাবনগরের রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া গ্রামের মাজিদুল ইসলাম, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর গ্রামের আনোয়ার হোসের ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মানিকচাপড় গ্রামের আজিজুল হক।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গাগামী নাইট কোচ রাত চারটার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা পার হলে যাত্রীবেশী ডাকাতেরা বাসটির নিয়ন্ত্রণ নেন। এ সময় বাধা দেওয়ায় বাসের চালক আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের ঝন্টুকে তিনবার ছুরিকাঘাত করে তাঁরা। মালামাল লুটে বনপাড়া-লালপুর সড়কের ভবানীপুর মোড়ে বাস থামিয়ে ডাকাতেরা নেমে যাওয়ার সময় যাত্রীদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও চার ডাকাতকে ধরে গণপিটুনি দেওয়া হয়।
এ ব্যাপারে বাসের চালক বাদী হয়ে থানায় মামলা করেছেন।