বাসে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শুক্রবার ভোরে একটি বাসে ডাকাতির চেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল ভোরে সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় ঢাকাগামী সুপ্রভাত পরিবহনের একটি বাসে ডাকাত দল হামলা চালায়। এ সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ডাকাতদের ধরার চেষ্টা করেন। তখন ডাকাতেরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পুলিশ একটি রিভলবার, ছয়টি গুলিসহ ছয়জনকে গ্রেপ্তার করে। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় কনস্টেবল বিল্লাল, শাহীন, শহিদুল ও লিয়াকত সামান্য আহত হন।