বাসে পেট্রলবোমা হামলার আসামি জামায়াত নেতা নির্বাচনে প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি স্থানীয় জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন।

তিনি হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন। বাসে পেট্রলবোমা হামলা মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি জামায়াত নেতা জয়নাল আবেদীন এখন কারাগারে রয়েছেন। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ১৩ জানুয়ারি মধ্যরাতে  মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এতে দগ্ধ হয়ে মারা যান পাঁচ যাত্রী। আহত হন অনেকে। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, মামলা বিচারাধীন অবস্থায় নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন। এতে কোনো বাধা নেই।

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে সাতটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।