বাসে পেট্রলবোমা হামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রলবোমা হামলা মামলার অন্যতম আসামি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউনুছ আলীকে (২৫) আজ সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউনুছের বাড়ি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে। বাবার নাম শফিউল আলম।

পুলিশ জানায়, ইউনুছ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আটটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, চলন্ত বাসে পেট্রলবোমা হামলা, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ইউনুছের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।