বাসের লাইটের ভেতর ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী বাসের লাইটের ভেতর থেকে ৪৭ হাজার ২৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার কক্সবাজারের রামুর খুনিয়াপালং এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিজিবি ওই ইয়াবা বড়ি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাসটি জব্দ করা হয়েছে। কক্সবাজার ৩৪ বিজিবির সহকারী পরিচালক মো. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ টেকনাফ থেকে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস নামের যাত্রীবাহী বাসটি মরিচ্যা যৌথ তল্লাশিচৌকিতে পৌঁছালে বিজিবির সদস্যরা এতে তল্লাশি চালান। এ সময় বাসের পেছনের লাইটের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৪৭ হাজার ২৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বাসের চালক ও তাঁর সহকারী কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় রামু থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।