বাহরাইনে বাংলাদেশিকে অপহরণ করে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে এক বাংলাদেশিকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। আরেক বাংলাদেশি কাঠমিস্ত্রি তাঁকে অপহরণ করেন। পরে দুই দিন আটকে রেখে তাঁর ওপর অন্তত ছয়জনের একটি দল নির্যাতন করে বলে আদালতকে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ওই কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গালফ নিউজ-এর এক খবরে এ তথ্য জানানো হয়।
নির্যাতনের শিকার ওই ব্যক্তি (৩২) গত শুক্রবার বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্টকে জানান, ‘গত ১৮ আগস্ট আমি মুহারাক শহরে নিজের বাসায় বসাছিলাম। একপর্যায়ে দুজন লোক এসে বলে, আমার ভাই তাদের কাছ থেকে কিছু অর্থ ধার নিয়ে পরে আর তা ফেরত দেয়নি। ওই অর্থ আমাকে পরিশোধ করতে হবে। এসব কথা বলার পর লোকগুলো আমাকে পাশের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়।’ ওই ব্যক্তি বলেন, ‘সেখানে তারা আমাকে দড়ি দিয়ে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করে। আমি অন্তত ছয়জনকে দেখেছি। তারা প্রত্যেকে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। লাঠি দিয়ে আমার মুখেও একাধিকবার আঘাত করা হয়।’