বাড়ি ও ছাত্রলীগের কার্যালয়ে প্রতিপক্ষের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অন্তত নয়টি বাড়িতে এবং ছাত্রলীগের ওয়ার্ড কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাতগাড়ি গ্রামের আবদুর রহমান (২৫), সুমন হোসেন (২৭) ও বরকত আলী (২৫)। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার রশীদুল হাসান গতকাল বুধবার বলেন, জেলা ছাত্রলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে ওই হামলা হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এসব বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের মুঠোফোনে কল করা হলে তাঁরা ধরেননি।