বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম চনপাড়া এলাকার উম্মেদ আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চনপাড়া এলাকার মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে চনপাড়া এলাকার বাড়ি থেকে খোরশেদকে ডেকে নিয়ে যান একই এলাকার শাহাবুদ্দিন ও তাঁর লোকজন। রাত তিনটার দিকে তাঁরা খোরশেদের বাড়িতে খবর দেন, খোরশেদকে খুন করে লাশ ফেলে রাখা হয়েছে। চর চনপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে আহতাবস্থায় খোরশেদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খোরশেদের ছোট ভাই আবদুল মান্নান বলেন, মৃত্যুর আগে তাঁর ভাই বলে গেছেন মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও মোস্তফার নেতৃত্বে তাঁদের লোকজন তাঁর ওপর হামলা করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বলেন, খোরশেদ আলম সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসা নিয়ে কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে।