বাড়ি দখলের চেষ্টার অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পশ্চিম মেড্ডায় শত বছরের পুরোনো একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগে পুলিশ তাজুল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে। তাঁর বাড়ি মেড্ডা এলাকায়। গতকাল সোমবার তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে তাজুল ইসলাম, বিল্লাল মিয়া, এমরান মিয়া ও দুলাল মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ‘রায় সাহেব বাড়ি’ দখলের চেষ্টা চালায়। এ সময় বাড়ির মালিক প্রণব ভট্টাচার্য ও পলাশ ভট্টাচার্য বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের আক্রমণের চেষ্টা চালায়। তাঁরা কোনোমতে পালিয়ে একটি কক্ষে আশ্রয় নেন।