প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিলগাঁওয়ে এক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর ও বাড়ি থেকে উৎখাত করে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পোকন চন্দ্র সরকার নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। তিনি বলেন, ৩ ডিসেম্বর হঠাৎ করে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র নিয়ে যায়। পরে পুরো জমি দখল করে সেখানে স্কুল ও মাদ্রাসার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। তবে খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় আসেনি। নিজস্ব প্রতিবেদক