বাড়িতে আগুন, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালুতে স্বপ্না রানী দাস (৫৫) নামের এক বিধবার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতের কোনো এক সময়ে এ আগুন দেওয়া হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্বপ্না রানী উপজেলার মুরইল ইউনিয়নের ওলাহালী গ্রামের মৃত পরিমল চন্দ্র দাসের স্ত্রী।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন একই গ্রামের তারা বানু (৩২), শিহাব হোসেন (২৭) এবং পাশের ডোমর গ্রামের আবদুর রাজ্জাক খান (৪৫)। বগুড়া জেলার এসপি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।