প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আবুল কাশেম শেখের বাড়িতে বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ১৪-১৫ জন ডাকাত আগ্নেয়াস্ত্রের মুখে চার লাখ টাকা ও ১৬ ভরি ওজনের স্বর্ণালংকার, তিনটি মুটোফোনসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করেছে। ডাকাতদের হামলায় আবুল কাশেম আহত হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।