বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক প্রবাসী ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বেত্রাসিন গ্রামের কুয়েতপ্রবাসী আব্দুল খালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে প্রায় ৩০ জনের ডাকাতের দল বাড়ির কলাপসিবল ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় ডাকাতেরা আলমারিতে থাকা এক লাখ টাকা, আট ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা ও মুঠোফোনসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। আব্দুল খালেকের ভাতিজা ওয়াসিম মিয়া বলেন, ডাকাতদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।