প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে ভোরের কাগজ-এর উপজেলা প্রতিনিধি অতুল চন্দ্র পালের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলার কালাইয়া বন্দরের দক্ষিণ পাশের এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় অতুল চন্দ্র বাড়িতে ছিলেন না। অতুল চন্দ্রের স্ত্রী অনিতা পাল বলেন, দুর্বৃত্তরা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করায় বাড়ির সামনের একটি জানালার কাচ ভেঙে যায়। বাউফল থানার এসআই মো. হুমায়ন কবির বলেন, কোনো বখাটে এ ঘটনা ঘটাতে পারে।