বাড়ির মালিক হওয়ার লোভে প্রবাসী নারীকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • প্রবাসী নারী মনোয়ারা এক বছর আগে খুন হন
  • পাঁচ লাখ টাকায় খুনি ভাড়া করা হয়।
  • বাড়ির তত্ত্বাবধায়কসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত।
  • তিনজন গ্রেপ্তার, একজন পলাতক।
মনোয়ারা বেগম
মনোয়ারা বেগম

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলেছে, হত্যার পর সোহেল পালিয়ে গেলেও র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে। তবে তাঁর কাছ থেকে হত্যা-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পিবিআই তদন্তভার পাওয়ার পর প্রথমে হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। পরে পিবিআই স্থানীয় সন্ত্রাসী স্বপন মিয়া ও আরিফ খানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্ত সম্পৃক্ত কর্মকর্তারা বলেন, স্বপন ও আরিফ খান জিজ্ঞাসাবাদে ও আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, সোহেলের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হত্যাকাণ্ডের দুই-তিন দিন আগে সোহেল মাহমুদ মীর ওরফে খান্ডে বাবু ও তাঁদের কাছে এসে মনোয়ারাকে খুনের জন্য পাঁচ লাখ টাকা চুক্তি করেন। হত্যাকাণ্ডের দিন সকালে তাঁদের দুই লাখ টাকা দিয়ে যান। কথা ছিল, বাকি টাকা হত্যাকাণ্ডের পর দেওয়া হবে। সেই টাকা সোহেল তাঁদের আর দেননি। এ ঘটনায় স্বপন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোস্তফা খায়রুল বাশার বলেন, গ্রেপ্তার সোহেল, স্বপন মিয়া ও আরিফ খান কারাগারে আছেন। ঘটনার পর আরেকজন সোহেল মাহমুদ পালিয়ে গেছেন।

টঙ্গী থানায় করা মামলার এজাহারে আবুল বাশার উল্লেখ করেছেন, তাঁর বাড়ির মূল তত্ত্বাবধায়ক তাজনাহার বেগম হলেও দাপট খাটিয়ে তাঁর ছেলে সোহেল কেয়ারটেকারের কাজ করতেন। সোহেল নেশাগ্রস্ত। ভাড়াটেদের কাছ থেকে আদায় করা টাকা ঠিকমতো ব্যাংক হিসেবে জমা দিতেন না। এ নিয়ে তাঁর স্ত্রী মনোয়ারার সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়েছিল। বাড়িটি আত্মসাতের ষড়যন্ত্র থেকে অজ্ঞাতপরিচয় সহযোগীদের নিয়ে সোহেল খুন করে থাকতে পারেন।