বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে বাড়ির মালিকের (৪০) বিরুদ্ধে ভাড়াটের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ গত শনিবার সখীপুর থানায় মামলা করেছেন।
ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, এক বছর ধরে তাঁরা উপজেলার হতেয়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তাঁর স্বামী কাঠমিস্ত্রি। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি (গৃহবধূ) ঘরের বাইরে বের হন। তখন বাড়ির মালিক হঠাৎ মুখ চেপে ধরে ঘরের পেছনে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। রাত ১১টার দিকে স্বামী বাসায় ফিরলে তিনি সব কথা খুলে বলেন।
এ ঘটনায় গৃহবধূ শনিবার রাতে বাড়ির মালিকের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা করেন।