বাড়ির সীমানা নিয়ে বিরোধ, হামলায় আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা নিয়ে বিরোধের জেরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়িঘরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে নারী, শিশুসহ একই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছে। ভাগ্যকুল ইউপির মান্দ্রা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম সরদারের বাড়িতে গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানতে চাইলে নাজিম সর্দার বলেন, বাড়ির সীমানার বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী অপু সর্দারের সঙ্গে তাঁর ঝগড়া হয়। দুপুরে অপু সর্দারের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পিটিয়ে ও কুপিয়ে তাঁর পরিবারের সাত সদস্যকে আহত করা হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার বিকেল চারটার দিকে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।