বিআরটিএর কর্মচারীসহ চারজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. মশিউর রহমান বাদী হয়ে গত সোমবার রাতে এই মামলাদায়ের করেন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের কাগজপত্র ও নম্বর জালিয়াতির ঘটনায় বিআরটিএর স্থানীয় কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. মশিউর রহমান বাদী হয়ে প্রতারণার অভিযোগে গত সোমবার রাতে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা কার্যালয়ের সিল মেকানিকজাকির হোসেন, তাঁর ভাই সাদিক হোসেন এবং মোটরসাইকেল মিস্ত্রি নুরুল ইসলাম ও মনিরুল ইসলাম।

ওই ব্যক্তিদের মধ্যে নুরুল ও মনিরুলকে পুলিশ সোমবার গ্রেপ্তারকরেছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

মশিউর রহমান জানান, তাঁর একটি মোটরসাইকেলের নিবন্ধন করতে ২০১০ সালে বিআরটিএর কার্যালয়ে গেলে মোটরসাইকেল মিস্ত্রি নুরুল ইসলাম সহজে তা করিয়ে দেওয়ার আশ্বাস দেন। সরল বিশ্বাসে তিনি তাঁকে নির্ধারিত ফির অতিরিক্তসাত হাজার টাকা দেন। দুই বছর ঘোরানোর পর ২০১২ সালে নুরুল ইসলাম নিবন্ধন নম্বরসহ কাগজ দেন। ওই কাগজে উল্লিখিতনম্বর (চুয়াডাঙ্গা ল ১১-১২৮৫) ব্যবহার করে পাঁচ বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছেন। তিনি বলেন, গত রোববারচুয়াডাঙ্গা শহরে একই নম্বরের আরও একটি মোটরসাইকেল দেখে তাঁর সন্দেহ হয়। এরপর বিষয়টি তিনি মৌখিকভাবে সদর থানার পুলিশকে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে বিআরটিএর কার্যালয়ে অভিযান চালানো হয়। জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

বিআরটিএর চুয়াডাঙ্গা কার্যালয়ের পরিদর্শক এস এম সবুজ জানান, যে চারজনকে আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে জাকির হোসেন ওই কার্যালয়ের সিল মেকানিক। পরে খোঁজ নিয়ে জেনেছেন, বাকি তিনজনএকসময় বিআরটিএর কার্যালয়ে দালালি করতেন।