বিআরটিএর সহকারী পরিচালক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আবদুল হান্নানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেলে গাজীপুর বিআরটিএ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। আবদুল হান্নান বিআরটিএর গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক। দুর্নীতির ঘটনার সময় তিনি বিআরটিএর মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ছিলেন।
দুদক সূত্র বলেছে, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে আবদুল হান্নান বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল ২-এর (বিআরটিএ, ইকুরিয়া, কেরানীগঞ্জ, ঢাকা) ১৮টি গাড়ি মিথ্যা রেজিস্ট্রেশন ও ছাড়পত্র দেখিয়ে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলে অন্তর্ভুক্ত করেন।