বিআরটিসির বাসেই অতিরিক্ত ভাড়া, চেয়ারম্যানকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-মাওয়া পথে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসির) বাসগুলো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার বিকেলে পোস্তগোলা থেকে মাওয়ার পথে বিভিন্ন বাসস্ট্যান্ডে গেলে যাত্রীরা এই অভিযোগ করেন। 

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে এই দুই পথে ১০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
অভিযোগের সত্যতা পেয়ে বিআরটিসির চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেন মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
নাসের বলেন, আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হঠাৎ করেই ওই রুটে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় যাত্রীদের অভিযোগ শোনেন তিনি। এরপর বিআরটিসির চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলেন মন্ত্রী।