বিএনপি-জামায়াতের ২৭ কর্মী-সমর্থক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ২৭ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, নাশকতা প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই অভিযান চালানো হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে গাংনী থানা জামায়াতের পাঁচজন ও বিএনপির তিনজন, সদর থানা জামায়াতের ছয়জন এবং মুজিবনগর থানা জামায়াতের নয়জন ও বিএনপির চারজন।

গ্রেপ্তার দেখিয়ে তাঁদের সবাইকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।