বিএনপি-জামায়াতের ৫৩ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৫৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় যৌথবাহিনী এ বিশেষ অভিযান চালায়।
গ্রেপ্তার কর্মীদের মধ্যে ৫২ জনই জামায়াত-শিবিরের।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গত রাত থেকে যৌথবাহিনীর (পুলিশ ও বিজিবি) বিশেষ অভিযানে জেলার সদর থানা এলাকায় ১৪ জন, কলারোয়ায় ১০ জন, কালিগঞ্জে ১০ জন, আশাশুনিতে চারজন, তালায় চারজন, পাটকেলঘাটায় ছয়জন ও শ্যামনগর থানা এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার তাঁদের আদালতে পাঠানোর কথা।