বিএনপি নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস এম মনিরুজ্জামান গত সোমবার গভীর রাতে আটক হয়েছেন। গৌরনদী মডেল থানার পুলিশ বড় কসবা মহল্লার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন মিলন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মনিরুজ্জামানকে আটক করা হয়েছে।