বিএনপি নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলা পরিষদের সাময়িকভাবে বরখাস্ত হওয়া চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালত থেকে হাজিরা দিয়ে বেরিয়ে এলে পুলিশ তাঁকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় নড়াইলে গাড়ি পোড়ানোসহ নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়। গতকাল দুপুরে তিনি সদর আমলি আদালতে হাজিরা দেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা দুটি মামলাতেই তাঁর জামিন মঞ্জুর করেন। জামিন লাভের পর আদালত থেকে বেরিয়ে এলে উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামকে পুলিশ আটক করে।