বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের প্রফেসরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মওদুদের বিরুদ্ধে নাশকতার ঘটনায় পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।