প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে মান্দারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বলেন, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে মামলা করা হয়। পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান জানান, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। লক্ষ্মীপুর প্রতিনিধ|