বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা থেকে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান ওরফে মিরনকে (৪৫) ধানগড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, গ্রেপ্তারি পরোয়ানাবলে তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে ট্রেন পোড়ানো ১০টি মামলার আসামি এ নেতা সাতটিতে জামিন পেয়েছেন।