বিএনপি নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলায় বিএনপির নেতা মাজেদুল ইসলামকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রহিমপুর এলাকায় এই হামলা হয়। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাজেদুল (৪৭) মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি গতকাল সকালে পারিবারিক কাজে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার পরমানন্দপুর গ্রামে যান। সেখান থেকে ফেরার পথে রহিমপুর এলাকায় চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।