বিএনপি নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এস এম আলমগীর হোসেন আলমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাল শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার মধ্যডাঙ্গা অঞ্চলে এ ঘটনা ঘটে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হোসেন বলেন, গুলিবিদ্ধ আলমগীরকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।