বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। কলাপাড়া পৌর শহরের নতুন বাজারে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল হাওলাদার নামে একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে ১০ থেকে ১২ জন তরুণ মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ইসলামিয়া ফার্মেসিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ব্যবসাপ্রতিষ্ঠানের ওষুধ, আলমারির গ্লাস, আসবাব ভাঙচুর করে।