বিএনপি প্রার্থীকে লক্ষ্য করে ইটপাটকেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে শাহজাহান চৌধুরী প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বেলা আড়াইটার দিকে তিনি উপজেলা পরিষদ থেকে বেরিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে একদল যুবক ইটপাটকেল ছোড়ে। এ নিয়ে তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে ওই যুবকদের হাতাহাতি হয়। এতে তাঁর কয়েকজন সমর্থক আহত হন। এ ছাড়া তাঁর গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) উৎপল চক্রবর্তী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। চারটি ফাঁকা গুলি ছুড়ি। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’