বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতী ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার সময় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল কবিরের মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
বুলবুল কবির বলেন, দলীয় মনোনয়ন নিয়ে গতকাল উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে যান। পথে প্রতিপক্ষের সমর্থক বিএনপি নেতা আজাদ হোসেনের লোকজন তাঁর মনোনয়নপত্র ছিনিয়ে নেন।
উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সচিব আজাদ হোসেন বলেন, স্থানীয়ভাবে ও কেন্দ্র থেকে শফিউল আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। কিন্তু বুলবুল কবির তদবির করে কেন্দ্র থেকে আরেকটি চিঠি আনেন। মনোনয়ন দাখিলের সময় ক্ষিপ্ত তৃণমূল নেতা-কর্মীরা বুলবুল কবিরের মনোনয়নপত্র ছিনিয়ে নেন।
ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, ছিনতাই হওয়া মনোনয়নপত্র উদ্ধারের জন্য তিনি থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।
১০ মে উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ জুন এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।