বিএনপির ইফতার অনুষ্ঠানে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক সফর আলী ভূঁইয়ার পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে ইফতারের আগে আলোচনার একপর্যায়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করে বক্তব্য দিতে বলা হয় আলী হোসেন প্রধানকে। ওই সময় সাবেক আহ্বায়ক সফর আলী ভূঁইয়ার ভাই সিদ্ধিরগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিলউদ্দীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কামালসহ নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ সময় আলী হোসেন প্রধান ও সফর আলী ভূঁইয়ার লোকজনের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।