বিএনপির কর্মিসভায় হট্টগোল ও চেয়ার নিক্ষেপ, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলের কর্মিসভা চলাকালে হট্টগোল ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সিকদার ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দুই পক্ষের অন্তত ২০ নেতা-কর্মী আহত হন।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের উপস্থিতিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ওই কর্মিসভায় ইসমাইল হোসেন জসিম উদ্দিনকে আক্রমণ করে বক্তব্য শুরু করেন। একপর্যায়ে ইসমাইল ও জসিম উদ্দিনের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।