বিএনপির কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ঘোপ এলাকার পিলু খান সড়ক থেকে গতকাল মঙ্গলবার আবদুল হাই (৩২) নামের বিএনপির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবদুল হাই শহরের ঘোপ বেলতলা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি নার্সারির দেখাশোনা করতেন বলে জানা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, আবদুল হাই বিএনপির ভালো কর্মী ছিলেন। তিনি মিছিল-মিটিংয়ে অংশ নিতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকালে পিলু খান সড়কের একটি পরিত্যক্ত ভবনের পাশের ফাঁকা জায়গায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।