বিএনপির কার্যালয়ের সামনে ককটেলে আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে হারুন ঢালী (৪৫) নামের এক ফল বিক্রেতা আহত হয়েছেন।
গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ফল বিক্রি করছিলেন হারুন ঢালী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে একটি ককটেল বিস্ফোরিত হলে তিনি আহত হন। হারুন ঢালীর দুই পায়ে ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।