বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা কার্যালয়ের সামনে চারটি ককটেল ছুড়ে মারে। কার্যালয়ের আশপাশে থাকা ছাত্রদলের কর্মীরা তাঁদের ধাওয়া দেন। এ সময় তারা পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।