বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আজ বুধবার দুপুরে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ দুপুর পৌনে দুইটার দিকে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

আটক ওই ব্যক্তির নাম সুমন। বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ আটকের সময় তিনি সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি ময়মনসিংহ। ওই ব্যক্তি ক্র্যাচে ভর দিয়ে ওই কার্যালয়ের সামনে হাঁটছিলেন। তাঁর গলায় দৈনিক পত্রিকায় প্রকাশিত দুটি খবরের পেপার কাটিং ঝোলানো ছিল।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আলম প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কথা বলছিলেন। এ কারণে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই গুলশান কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছিলেন।