বিএনপির দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার চাটমোহর উপজেলায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় গতকাল বুধবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। চাটমোহর পৌর সদরে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, পৌর সদরের সবুজ সংঘে আজ সকাল ১০টায় চাটমোহর উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুর থেকেই উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম এবং জেলা বিএনপির স্থানীয় সরকার-বিষয়ক সম্পাদক ও বহিষ্কৃত চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসাদুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।