বিএনপির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার জাসাস সভাপতি ও জেলা বিএনপির সদস্য গোলাম রসুল ওরফে গোলাপকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আনন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানায়, গতকাল দুপুরে গোলাম রসুলকে তাঁর দক্ষিণ আনন্দপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফুলগাজী থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, তাঁর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ২৫টি মামলা আছে।