বিএনপির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, হাবিবুর নাশকতা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গতকাল আদালতে পাঠানো হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।