প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বলেন, আলী হোসেনের বিরুদ্ধে তিনটি মামলায় পরোয়ানা রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আলী হোসেনের মুক্তি দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ বলেন, হয়রানির উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।