বিএনপির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ময়েজ উদ্দিনকে (৪৫) গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোরে কানসাট বাজার এলাকা থেকে ময়েজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় কানসাটে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগ, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।