বিএনপির সহদপ্তর সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম ও ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
যুবদলের কেন্দ্রীয় সদস্য গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাইফুল ও নাজমুলকে পুলিশ আটক করে নিয়ে যায়।